তিনজনকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
রোববার ভোরে সায়লা ফারজানাকে মিরপুর ডিওএইচএস এবং তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়াকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত ১টা ৮ মিনিটের দিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী কয়েকটি মোটরসাইকেলে করে বিমানবন্দর ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানবন্দর গোলচত্বরের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগোয়িং সড়কে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
এতে ঘটনাস্থলে থাকা ৪ জন আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের টিনের কৌটার অংশ, লোহার স্পিøন্টার এবং লাল ও সাদা রঙের স্কচটেপের টুকরো জব্দ করা হয়। এই ঘটনায় বিমানবন্দর থানার এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেন।
—বাসস

 delegation with President Mirza Fakhrul Islam Alamgir-320x167.webp)



