বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬২ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ যাবৎ ডেঙ্গুতে সারা দেশে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে। আর ২৯ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবৎ মোট ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ৪ হাজার ১৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
বিজ্ঞপ্তিতে বিগত বছরগুলোর পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। এ ছাড়া ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।




 delegation with President Mirza Fakhrul Islam Alamgir-320x167.webp)
