
গুলশানে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উদ্দেশে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিছিল থেকে আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার হয়েছে।

শরীয়তপুরে আবারও মজুতকৃত ককটেল বিস্ফোরণ, আহত ১
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল ককটেল বিস্ফোরণে রোকেয়া বেগম (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে বাঁশবাগানে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও দুটি বসতঘর।

চাঁপাইনবাবগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত অন্তত ১০
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’টি ককটেল বিস্ফোরণ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মহাখালী বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ, আটক ৪
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্কুলপর্যায়ে শিশুদের বই পড়া কর্মসূচি শিগগিরই চালু করবে সরকার: ডা. জাহেদ
সরকার শিগগিরই শিশুদের বই পড়া কর্মসূচি চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শিশুরা যাতে মননশীল হয়ে উঠতে পারে, সেজন্যই বই পড়া কর্মসূচি।

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ৩
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাজিরায় ককটেল বিস্ফোরণ; আধিপত্যের জেরে অশান্ত বিলাশপুর, তদন্তে পুলিশ
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৩ জুন ) দুপুরে একটি নির্জন কলাবাগানে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে নির্জন স্থানে ঘটনাটি ঘটায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫
শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের টাকা ছিনতাই
গাজীপুরের বাসন এলাকায় ফিল্মিস্টাইলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল (রোববার, ২৫ জানুয়ারি) বিকেলে আউটপাড়া এলাকায় ৩টি মোটরসাইকেলে করে আসা ছয় ছিনতাইকারী এই তাণ্ডব চালায়।

মগবাজারে ককটেল বিস্ফোরণে যুবক নিহতের ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা-উদ্বেগ
রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেল বোমার বিস্ফোরণে সিয়াম নামের এক যুবকের নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ককটেল বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দুদক কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পর পর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

টঙ্গীতে পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার আগের রাতে গাজীপুরের টঙ্গীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ (রোববার, ১৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ ঘটনা ঘটে।