
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনে গিয়ে এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

কাল স্টার্টআপ শোকেসিং ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রাজধানী থেকে একযোগে দেশের দু’টি বড় জাতীয় কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সোমবার (২৯ জুন) দুপুর ২টায় প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন এবং মূল অনুষ্ঠানে অংশ নিয়ে সেরা উদ্ভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

নিলামে উঠেছে মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত অর্ধশত জিনিস, থাকছে আঁকা ছবিও
বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত অর্ধশত জিনিস নিলামে ব্রিক্রি করতে যাচ্ছে ফরাসি প্রতিষ্ঠান ‘অগুতেস’। ইউরোপ ট্যুরে জ্যাকসনের ব্যবহৃত টুপি, হীরা বসানো হাত মোজা, জ্যাকেটসহ পরিচিত অনেক কিছুই থাকছে নিলামে। চমক হিসেবে রাখা হচ্ছে পপ তারকার হাতে আঁকা ৩টি ছবিও। নিলামের আগে আগামী ৩০ মে থেকে ২ জুন পর্যন্ত জ্যাকসনের ব্যবহৃত জিনিসগুলো নিয়ে ‘অগুতেস’ নিলাম ঘরে আয়োজন করা হবে একটি প্রদর্শনীও।

দর্শনার্থীদের ঢলে উৎসবমুখর আন্তর্জাতিক বাণিজ্য মেলা
৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীর ঢল। দেশি-বিদেশি শতাধিক স্টলে পণ্যের বৈচিত্র্য, দরদামের ব্যস্ততা আর কেনাকাটার উৎসব। কোথাও ক্রেতা–বিক্রেতার হিসাব, কোথাও টার্কিশ লাইটে থমকে যাচ্ছে চোখ। পরিবার, তরুণ আর শিশুর কোলাহলে বাণিজ্য মেলা এখন শুধু কেনাকাটার জায়গা নয়, এ যেন শহরের মানুষের মিলনমেলার এক বড় প্রদর্শনী।

বিজয় দিবসে খুলনায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শনী
প্রতি বছরের মত এ বছরও মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়েছে সর্বসাধারণের জন্য। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) নগরীর ৪নং বিআইডাব্লিউটিএ ঘাটে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যুদ্ধজাহাজ বানৌজা পদ্মা উন্মুক্ত রাখা হয়।

ক্রিসমাস ঘিরে অস্ট্রিয়ান দম্পতির অভিনব আয়োজন
প্রায় দশ লাখ ক্রিসমাস লাইট ও আড়াই শতাধিক বিভিন্ন প্রতিকৃতি দিয়ে বাড়িকে বানিয়েছে ক্রিসমাসের এক আশ্চর্যভূমি। অস্ট্রিয়ান দম্পতির এ অভিনব আয়োজন দেখতে ভিড় জমান হাজারো মানুষ। এদিকে সুইডেনে ক্রিসমাস ঘিরে আয়োজন করা হয়েছে জিঞ্জারব্রেড প্রতিযোগিতা। যেখানে ঠাঁই পেয়েছে চকলেট ও বিস্কুটের তৈরি তাজমহল, আইফেল টাওয়ার, টাইটানিক, ল্যুভর মিউজিয়ামসহ নানা স্থাপত্য।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপ্তি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) বিকেলে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মো. মোখলেস উর রহমান।

ইস্ট লন্ডন মসজিদে প্রথমবারের মতো বিজ্ঞান মেলা, দর্শনার্থীদের ভিড়
যুক্তরাজ্যের ইস্ট লন্ডন মসজিদের প্রথমবারের মতো হলো বিজ্ঞান মেলা। তরুণদের উদ্ভাবনী চিন্তা ও ধর্মীয় বিশ্বাসকে শক্ত ভিত্তি দিতে এ উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। দিনব্যাপী মেলায় ছিল হাজারো দর্শনার্থীদের ভিড়। এ আয়োজনকে নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসেবে দেখছেন অনেকে।

২৮ অক্টোবরকে ‘পল্টন ট্রাজেডি দিবস’ ঘোষণা করে আলোকচিত্র প্রদর্শনী শিবিরের
২৮ অক্টোবরের হত্যাকাণ্ডকে ‘পল্টন ট্রাজেডি দিবস’ ঘোষণা দিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে ধানমন্ডিতে মহানবীর ব্যবহৃত অনুষঙ্গের প্রতীকী প্রদর্শনী
পবিত্র সিরাতুন্নবী উপলক্ষে ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়া সোসাইটিতে প্রদর্শিত হলো সাড়ে ১৪'শ বছর আগের মহানবীর ঘর, মসজিদে নববীসহ ব্যবহৃত সব অনুষঙ্গের প্রতীকী চিত্র। একইসাথে পছন্দের খাবারও। গতকাল (শনিবার, ৪ অক্টোবর) শেষদিনের প্রদর্শনীতে যোগ দিয়ে এমন আয়োজন সারাদেশে ছড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন ধর্ম উপদেষ্টা। আয়োজকরা বলছেন, এ প্রদর্শনীর মাধ্যমে ছড়িয়ে যাবে রাসূলের সহজ-সরল জীবনযাপন আর সিরাতের আলোকে মানুষের জীবন গঠনের শিক্ষণীয় সবদিক।

বাংলাদেশ ও চীন জনগণের হৃদয়ের বন্ধনেও দৃঢ়ভাবে এগিয়ে এসেছে: উপদেষ্টা রিজওয়ানা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত পাঁচ দশকে বাংলাদেশ-চীন কেবল বাণিজ্য ও সংযোগের ক্ষেত্রে নয়, জনগণের হৃদয়ের বন্ধনেও দৃঢ়ভাবে এগিয়ে এসেছে। তিনি বলেন, ‘এ বন্ধনকে আরও সমৃদ্ধ করেছে সাংস্কৃতিক কূটনীতি—শিল্পকলা, সাহিত্য, সংগীত, প্রত্নতত্ত্ব ও জাদুঘরের বিনিময়ের মাধ্যমে শুধু নিদর্শন নয়, আদর্শ, দৃষ্টিভঙ্গি ও জীবনদর্শনও ভাগাভাগি হয়েছে।’