২৩ দিন বন্ধের পর ইস্টার্ন রিফাইনারির পুরোদমে কার্যক্রম শুরু

ইস্টার্ন রিফাইনারি
অর্থনীতি
0

২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। আজ (শুক্রবার, ৮ মে) সকাল ৮টা থেকে পূর্ণমাত্রায় শুরু হয়েছে পরিশোধন কার্যক্রম। এতে দূর হয়েছে দেশে তেল সংকটের অনিশ্চয়তা।

সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর পুনরায় সচল হয় রিফাইনারির সব ইউনিট। এতে দেশে তেল সংকটের যে অনিশ্চয়তা সেটি দূর হয়েছে।

আরও পড়ুন:

এর আগে গত ১৪ এপ্রিল কাঁচামালের সংকটে রিফাইনারি বন্ধ হয়ে যায়। চারটি ইউনিটের মধ্যে দুটি পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অন্যদিকে জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে ‘এমটি ফসিল’ নামের আরেকটি জাহাজ সৌদি আরবের ফুজাইরা বন্দর থেকে ১০ মে রওনা দেবে।

জাহাজটি ২২ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। নতুন এ চালান দেশে পৌঁছালে জ্বালানি তেল সরবরাহে আর কোনো ধরনের বিঘ্ন থাকবে না বলে আশা করছে সংশ্লিষ্টরা।

এফএস