মির্জাপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন-পেট্রোল বোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৫

টাঙ্গাইল
পুলিশি হেফাজতে গ্রেপ্তাররা
এখন জনপদে
অপরাধ
0

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) দুপুরে মির্জাপুর থানার উপপরিদর্শক ইসলাম মিয়া বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে, গত বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোড়াই হাইওয়ে থানার ২০০ গজ দূরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন ও গোড়াই ফ্লাইওভার ব্রিজ এলাকায় একাধিক পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন— দেলদুয়ার উপজেলার কার্যক্রম নিষিদ্ধ এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিফাত খান (৩২), একই উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার সিফাত (১৯), ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের সাজ্জাদ হোসেন (২১), অমৃত চন্দ্র (২১) ও প্রশান্ত চন্দ্র (২২)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, এ মামলায় গ্রেপ্তাররা স্থানীয় কেউ নন। পার্শবর্তী উপজেলা থেকে মির্জাপুর এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের কথায় এ নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন তারা।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘উপজেলার গোড়াই এলাকার কয়েকটি স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেন।’

এছাড়া শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ