সমাপনী অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণির উদ্যোক্তা এবং সহযোগী ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এসএমই উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ খাতের ব্যাপক প্রসার এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় এসএমই পণ্য পৌঁছে দিতে এ মেলা বিশেষ ভূমিকা রাখবে।
শিল্পসচিব আরও বলেন, যে দেশ যত বেশি উন্নত, সে দেশের এসএমই খাত তত বেশি সমৃদ্ধ। বর্তমানে এ শিল্পে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে আসছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এর ফলে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগও বাড়ছে।





