তিন বছর পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৬০ টন টমেটো

চাঁপাইনবাবগঞ্জ
ট্রাকে করে এসেছে টমেটো
আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

দীর্ঘ তিন বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজদ স্থলবন্দর দিয়ে এসেছে ৬০ মেট্রিক টন টমেটো। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারতীয় দুইটি ট্রাক ভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে।

এ টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামের এক আমদানিকারক।

আরও পড়ুন:

পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এ স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে বন্দ ছিল। হঠাৎ আজকে দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে।

এসব টমোটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএস