২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর ৩ মাসও বাকি নেই। বেশ আগে থেকেই টুর্নামেন্টের টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা করছিলেন ফুটবল বিশ্লেষকরা।
এফএসই’র অভিযোগ, টিকিট বিক্রিতে ফিফা নিজেদের একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করেছে। তাদের মতে, ইউরোপের সমর্থকদের ওপর বিশ্বকাপ টিকিটের অযৌক্তিক দামের পাশাপাশি অন্যায্য শর্ত চাপিয়ে দিয়েছে বিশ্ব ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুন:
ফিফার এমন কার্যকলাপ অগ্রহণযোগ্য বলেও দাবি করেছে এফএসই। এছাড়া টিকিট বিক্রির ক্ষেত্রেও ফিফার স্বচ্ছতার অভাব দেখছে তারা। এ কারণেই মামলা করা হয়েছে বলে জানিয়েছে এফএসই।
উল্লেখ, ফিফা বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠতে চলেছে আগামী ১১ জুন, যার পর্দা নামবে ১৯ জুলাই। এবারের আসরে প্রথমবারের মতো মূল পর্বে ৪৮টি দল অংশগ্রহণ করতে চলেছে।





