আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বিএপিএলসির আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বিএসইসি চেয়ারম্যান জানান, কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজার তালিকাভুক্ত হওয়ার আগে ও পরের অনেক আইন সহজ করা হচ্ছে।
তিনি বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি বাজারের সহায়ক হিসেবেও কাজ করা হচ্ছে এবং সবার মতামত ও জনমত নিয়ে চূড়ান্ত নিয়ম তৈরি করা হচ্ছে। বড় কোম্পানিগুলো শেয়ারবাজারে এলে মূলধন সংগ্রহ, ব্যবসা পরিচালনা ও মালিকানা বদলের ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়।’
এদিন রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে বিএপিএলসির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়।





