২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু

ফাইল ছবি
স্বাস্থ্য
0

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাম শনাক্ত হওয়ার পর এবং হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছিল; বাকি ১ হাজার ২৬৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সিলেটে ৩ জন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন ও রংপুর বিভাগে ২ জন মারা গেছেন।

ওই ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৩৪৬ জন, রাজশাহীতে ১১, সিলেটে ১৬৩, চট্টগ্রামে ২৪৫, বরিশালে ৭৫, ময়মনসিংহে ৫৬, খুলনায় ১০২ এবং রংপুরে ২৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫। তাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৩৬ জনের।

এএম