আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ‘দীর্ঘদিন ধরে এ সম্প্রদায়কে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং এখনো সেই অপচেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘এবারের মতো উৎসবমুখর দুর্গাপূজা আর কখনো পালিত হয়নি। দেশ ও বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীরাও এ জন্য প্রশংসা করেছেন।’
সব ধর্ম ও বর্ণের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গঠনে কাজ করছে বলেও জানান তিনি।





