জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতে ১৪টি জরুরি সিদ্ধান্ত

নারী শিক্ষার্থীকে ধর্ষণ-চেষ্টা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস
শিক্ষা
0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে এবং ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা নিশ্চিতে গ্রহণ করা হয়েছে ১৪টি জরুরি সিদ্ধান্ত। আজ (বৃহস্পতিবার, ২১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম জানান, উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ইতোমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের কাজ শুরু হয়েছে।

‎‎নতুন সিদ্ধান্তের আওতায় এখন থেকে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের আইডি প্রদর্শন এবং লগবুক রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে। ক্যাম্পাসের সব নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের ডাটাবেজ তৈরি করা হচ্ছে আইসিটি সেলের মাধ্যমে।

আরও পড়ুন:

এছাড়া, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা বসানো, গেটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো এবং আলবেরুনি হলের পরিত্যক্ত টিনশেড ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। র‍্যাগিং ও বুলিং প্রতিরোধে গঠিত হচ্ছে একটি স্থায়ী কমিটি।

‎‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুলিশ, র‍্যাব, ডিবি ও পিবিআই সমন্বিতভাবে দেশজুড়ে অভিযান চালাচ্ছে। এছাড়া, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে অভিযুক্তকে গ্রেপ্তারের বিশেষ নির্দেশনা রয়েছে।

ইএ