ঈদের দিনেও হতে পারে বৃষ্টি

বৃষ্টির ছবি
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
0

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করায় দেশের আকাশে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে আগামীকালও (শনিবার, ২১ মার্চ) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা।

আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পবিত্র ঈদুল ফিতরের দিন সকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনএইচ