বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ; চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া ভবন
আবহাওয়ার খবর
পরিবেশ ও জলবায়ু
1

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) সকালে এটি তৈরি হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে দু–এক দিন বৃষ্টি বাড়লেও প্রায় আট দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেরকম হওয়ার সম্ভাবনা নেই। এ লঘুচাপের কারণে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দিতে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও ভারতের পশ্চিমবঙ্গ–ওডিশা উপকূলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বন্দরগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা। এ সতর্কবার্তা জারি করে সাগরের মাছ ধরার নৌকা বা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে আবহাওয়া অফিস।

এএইচ