বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া চারজনই পুরুষ, বাকিজন নারী। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকা ও রাজশাহীতে একজন করে মারা যান।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত ৫ হাজার ৫৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।
নতুন করে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। এ ছাড়া ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৫১৫ জন।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



