বরিশালে শুরু হলো হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন

হামে আক্রান্ত এক শিশু
এখন জনপদে
স্বাস্থ্য
0

দেশের বিভিন্ন স্থানের মত বরিশালে ও শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল সারে ১০টায় বাকেরগঞ্জ দুধল্মৌ নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার।

এ সময় তিনি বলেন, ‘দেশে যথেষ্ট টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে প্রথমে টিকা দেয়া হচ্ছে পরবর্তীতে সারা দেশে টিকা দান করা হবে।’ হাম রুবেলা নিয়ে উৎকণ্ঠিত না হবার জন্য অভিভাবকদের আহ্বানও জানান তিনি।

উদ্বোধনের পর পর শিশুদের টিকা দেয়া হয়। বিভাগে চার উপজেলায় টিকা দেয়া হচ্ছে।

আরও পড়ুন:

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, ৪ এপ্রিল পর্যন্ত হামে বিভাগে মারা গেছে চারজন। আর সন্দেহ জনক হামে মারা গেছে আরও একজন।

এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি গেছে ২৮১ জন। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬১২ জন।

এফএস