ফরিদপুরে হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল
এখন জনপদে
স্বাস্থ্য
0

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাসজনিত রোগ হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মারা যাওয়া শিশুরা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সেলিম শেখের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জসিম শেখের ছেলে আয়াতুল্লাহ (৭ মাস)।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৩৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন:

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ‘হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা গতকাল বুধবার এবং আয়াতুল্লাহ আজ বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সিভিল সার্জন আরও জানান, হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে সিট সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

এফএস