হাম ও উপসর্গে সারা দেশে আরও ৮ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম ওয়ার্ডে রোগী ও স্বজনরা
স্বাস্থ্য
1

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এরই মধ্যে হামে আক্রান্ত হয়ে দুইজন শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৯১ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে।

আরও পড়ুন:

এ নিয়ে চলতি বছর হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

এফএস