হাম ও হামের উপসর্গে সারা দেশে আরও ৪ শিশুর মৃত্যু

হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা
স্বাস্থ্য
1

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন শিশু মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি তিনজন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮০৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৫ শিশুর।

এফএস