সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত শিশু
স্বাস্থ্য
1

সিলেটে হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের মধ্যে একজন সিলেটের কোম্পানীগঞ্জ ও অপর শিশুটি হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা। তাদের একজনের বয়স ৪ মাস ও আরেকজনের ৭ মাস।

আরও পড়ুন:

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ শিশু। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ৩ শতাধিক রোগী ভর্তি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক দুর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে।

এফএস