গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি ৭২৩

ডেঙ্গু রোগী
স্বাস্থ্য
1

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭২৩ জন রোগী।

আজ (বুধবার, ১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন:

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ জন। অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২১ হাজার ৫৫০ জন।

এফএস