
দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার
দুর্যোগকালীন রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে। ঢাকা মেডিকেল কলেজ মাঠে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণকাজ প্রায় শেষের পথে। হাম কিংবা ডেঙ্গুজ্বর বা কলেরার মতো রোগের প্রকোপ বাড়লে এ হাসপাতালে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

আগামী মাসের মধ্যে হাম সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
চলমান হাম পরিস্থিতি আগামী মাসের (মে) মধ্যেই সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট যক্ষ্মা (টিবি) হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হামে আক্রান্তদের ৭৪ শতাংশই টিকার বাইরে ছিল: স্বাস্থ্যের ডিজি
আক্রান্ত রোগীদের ৭৪ শতাংশ হাম-রুবেলা (এমআর) টিকা গ্রহণ করেনি, যার ফলে হাম দ্রুত ছড়িয়ে পড়ছে। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে দেশের হাম পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক: মুস্তাফিজুর রহমান
দেশে ডেঙ্গু ও হামসহ বিভিন্ন সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন; সাভারে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
সাভারে যেন নতুন আতঙ্কের নাম মশা। দিন-রাতের ব্যবধান না মেনেই বাড়ছে মশার উপদ্রব। এতে একদিকে যেমন বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার ঝুঁকি, অন্যদিকে দুর্ভোগে পড়েছেন সাভারবাসী। এ অবস্থা মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের।

ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।আজ (শনিবার, ১১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার বাস্তবায়নে জেলা প্রশাসক চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

মশক নিধনে ডিএনসিসির কর্মসূচি; ডেঙ্গু-চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি
পরিবর্তিত বাস্তবতায় মশক নিধনে সপ্তাহের নির্দিষ্ট দিনে কর্মসূচি চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একইসঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটিতে মশক নিধন কার্যক্রম শুরু
বর্ষাকে সামনে রেখে ডেঙ্গুর আবির্ভাব রুখতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যার অংশ হিসেবে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আজ (শনিবার, ২৮ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) বেলা ১১টায় নওগাঁ শহরের ব্রিজ মোড়ে ছোট যমুনা নদীর তীরে সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এর উদ্বোধন করেন।

মশক নিয়ন্ত্রণে শনিবার থেকে ডিএনসিসির বিশেষ ক্যাম্পেইন শুরু
মশক নিয়ন্ত্রণে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল (শনিবার, ১৩ মার্চ) থেকে এ অভিযান শুরু করতে চলেছে ডিএনসিসি।

প্রতি সপ্তাহে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান, ১৪ মার্চ থেকে শুরু: প্রধানমন্ত্রী
ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবিলায় আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১১ মার্চ) দেয়া এক বার্তায় তিনি দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। পরে বার্তাটি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়।