স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।
হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, খুলনা বিভাগে ১৩১ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, রংপুর বিভাগে ৪৮ জন, বরিশাল বিভাগে ১৮২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত সারা দেশে মোট ১,৩৩,৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ১,২৬,৭১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
গত বছর মোট ১,০২,৮৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবং মশাবাহিত এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।





