নিউমোনিয়া মোকাবিলায় সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য
0

নিউমোনিয়া মোকাবিলায় সুনির্দিষ্ট রোড ম্যাপ দেয়া জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত গোল টেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

এসময় রোড ম্যাপ অনুযায়ী ৭ দিনের মধ্যে কাজ শুরু করার প্রতিশ্রুতিও দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করতে পারলে পদত্যাগ করার ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশে দায়িত্ব পালন করা ডাক্তারদের নিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মতো অভিজ্ঞ ডাক্তার পৃথিবীর অন্য কোনো দেশে নেই।’

এসময় সেবা ও একাগ্রতা বৃদ্ধি করতে ডাক্তারদের প্রতি আহবান জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

জেআর