১৫০ বছর পর কৃষ্ণাঙ্গ সিনেটর পেলো মিসিসিপি

কৃষ্ণাঙ্গ সিনেটর পেলো মিসিসিপি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিসিসিপি অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা স্কট কোলম। প্রায় দেড়শ বছরের ইতিহাসে এই প্রথম কৃষ্ণাঙ্গ সিনেট পেলো অঙ্গরাজ্যটি।

অত্যন্ত রক্ষণশীল মিসিসিপি অঙ্গরাজ্য কয়েক দশক ধরেই রিপাবলিকানদের দখলে ছিল। এবার ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আসনটি নিজেদের করে নিল ডেমোক্র্যাটরা।

নিকটতম প্রতিদ্বন্দ্বী সিন্ডি হাইড-স্মিথের সঙ্গে স্কটের ভোটের ব্যবধান ছিলো মাত্র কয়েক হাজার। স্কট কোলম ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার এই জয়কে বড় অঘটন হিসেবে দেখছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

এই জয়ে ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫তে। অন্যদিকে রিপাবলিকানদের আসন ৪৪টি। আলাস্কা অঙ্গরাজ্যের একটি আসনের ফল ঘোষণা এখনো বাকি রয়েছে।

এফএস