আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ফিটব্যাক রিসেট’ আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যমান তথ্য অনুযায়ী দেশে প্রায় ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং ২০৫০ সাল নাগাদ তা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। তবে এত বড় জনগোষ্ঠীর দেশে পূর্ণাঙ্গ জাতীয় জরিপ না থাকায় প্রকৃত চিত্র ও ঝুঁকির তথ্য আরও নির্ভুলভাবে জানা প্রয়োজন।’
অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতার মতো দীর্ঘমেয়াদি ঝুঁকি এড়াতে এনসিডি কর্নারে ওষুধ সরবরাহ বাড়ানো, খাদ্য, কৃষি ও শিক্ষাসহ বিভিন্ন খাতের সমন্বয় এবং শৈশব থেকেই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এসময় বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস, ওজন ও জীবনযাত্রার পরিবর্তনের পাশাপাশি গর্ভকালীন ডায়াবেটিস এবং ডায়াবেটিসের সঙ্গে মানসিক চাপ ও বিষণ্ণতার মতো বিষয়গুলোও গুরুত্ব দিয়ে দেখা জরুরি।





