এই মেলা প্যারিসের ল্য বুর্জে এক্সিবিশন সেন্টারে চলবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, প্যারিসের ব্যবস্থাপনায় উক্ত মেলায় বাংলাদেশের অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল খাতের স্বনামধন্য ১২টি প্রতিষ্ঠানের ২৪ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এছাড়াও মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের নেতৃত্বে একটি বিজনেস ডেলিগেশন অংশগ্রহণ করছে।
ইউরোপের অন্যতম বৃহৎ এই মেলায় বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করছে; কমোডা গার্মেন্টস, স্কাইলার্ক নীট কম্পোজিট লিমিটেড, নরবান কম্পটেক্স লিমিটেড, ওয়ার্পটেক্স বাংলাদেশ, বিএনএম গার্মেন্টস লিমিটেড, ফেবিট্যাক্স ইন্ডাস্ট্রিজলিমিটেড, ইউনাইটেড ক্রিয়েশন, ফেব্রিকা নীট কমাপোজিট, ডুকাতি এপারেলস লিমিটেড, কোরাস ফ্যাশন লিমিটেড, বেঙ্গল গ্লোরি লিমিটেড, সিয়াম ফেব্রিক্স লিমিটেড।
তিন দিনব্যাপী আয়োজিত এ মেলার প্রথম দিনে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এসময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় ও প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ফ্রান্সের সরকারি ও বেসরকারী প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দ এবং অংশগ্রহণকারী এক্সিবিটরস এসময় উপস্থিত ছিলেন।
বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও ফ্যাব্রিক সরবরাহকারী, প্রযুক্তিগত উদ্ভাবক, খুচরা বিক্রেতা বা বায়ার, ব্র্যান্ড, ডিজাইনার এবং অন্যান্য পেশাদারদের সংযুক্ত করার একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৬ বিশ্বজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত।
বাংলাদেশের এই অংশগ্রহণ মূলত দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের প্রচার, আন্তর্জাতিক বায়ারদের আকর্ষণ করবে। ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পৃক্ততা জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ আজ মেসে ফ্রাঙ্কফুর্টের প্রধান নির্বাহীর সঙ্গে দ্বিপাক্ষিক এক সভায় মিলিত হন।
মেলার দ্বিতীয় দিনে ১ সেপ্টেম্বর ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফ্রান্সের প্রসিদ্ধ ব্র্যান্ড সেলিওয়ের প্রেসিডেন্ট এর সাথে দ্বিপাক্ষিক সভায় মিলিত হবেন এবং প্রেমিয়ের ভিজন প্যারিস মেলা ভিজিট করবেন।




