মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে এখন
1

মক্কা প্যাক্টের ক্ষেত্রে বাংলাদেশ ফার্স্ট নীতি মানবে সরকার। সময় নিয়ে যাচাই-বাছাইয়ের পরই আসবে সিদ্ধান্ত। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকে এ কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শামা ওবায়েদ বলেন, ‘দেশের জন্য অমঙ্গল হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।’

এর আগে, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:

বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ। সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়েও আলোচনার কথাও জানান প্রতিমন্ত্রী।

জানার, তরুণ সংসদের উপস্থিতিকেও ইতিবাচক হিসেবে দেখছে সংস্থাটি। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এফএস