স্টারলিংককে টেক্কা দিতে অ্যামাজনের সাড়ে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ

স্যাটেলাইট
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ইলোন মাস্কের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নিজেদের স্যাটেলাইট ব্যবসা শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে অ্যামাজন। এর অংশ হিসেবে কোম্পানিটি স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান গ্লোবালস্টারকে ১ হাজার ১৫৭ কোটি ডলারে অধিগ্রহণের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এ চুক্তির ঘোষণা দেয়া হয়।

স্যাটেলাইটভিত্তিক সংযোগের ক্রমবর্ধমান বাজারের দখল নিতে বিশ্বজুড়ে প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তবে ১০ হাজার স্যাটেলাইটের নেটওয়ার্ক নিয়ে বাজারে শক্ত অবস্থানে থাকা স্টারলিংকের সঙ্গে পাল্লা দেয়া অ্যামাজনের জন্য বেশ চ্যালেঞ্জিং। এ চুক্তির ফলে গ্লোবালস্টারের দুই ডজন স্যাটেলাইট অ্যামাজনের বিদ্যমান ২০০টিরও বেশি স্যাটেলাইটের নেটওয়ার্কে যুক্ত হবে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী< অ্যামাজন তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় ৩ হাজার ২০০টি স্যাটেলাইট মোতায়েন করা হবে। এর অর্ধেক স্যাটেলাইট আগামী জুলাই মাসের নিয়ন্ত্রক সংস্থার সময়সীমার মধ্যেই স্থাপন করতে হবে।

চলতি বছরের শেষের দিকেই অ্যামাজন তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। গ্লোবালস্টারের স্যাটেলাইট নেটওয়ার্ক মূলত মোবাইল ডিভাইসে সরাসরি (ডিরেক্ট ‍টু ডিরেক্ট) নির্ভরযোগ্য ও স্বল্প-ডেটা সংযোগ প্রদানের জন্য তৈরি।

এ প্রযুক্তির ফলে মোবাইল ডিভাইসের জন্য আর ভূমিভিত্তিক সেলুলার টাওয়ারের ওপর নির্ভর করতে হবে না, যা জরুরি পরিষেবা এবং প্রত্যন্ত অঞ্চলে সংযোগ স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানিগুলোর ভাষ্যমতে, এ চুক্তির ফলে অ্যামাজন ২০২৮ সাল থেকে সরাসরি তাদের ডিরেক্ট ‍টু ডিরেক্ট সেবা চালু করতে সক্ষম হবে।

বর্তমানে স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক বিশ্বজুড়ে ৯০ লাখেরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। তারা ব্যবহারকারী টার্মিনালের মাধ্যমে হাই-স্পিড ব্রডব্যান্ড সেবা প্রদানের পাশাপাশি টি-মোবাইলের মতো টেলিকম অপারেটরদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ডিরেক্ট টু ডিরেক্ট সেবাও তৈরি করছে।

এএইচ