জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন আইন অনুমোদন ইসরাইলের

ইসরাইলি মন্ত্রিসভা
বিদেশে এখন
0

অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব জোরদার করতে নতুন আইনের অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রীসভা। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরাইলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাস ও জর্ডান। গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ফিলিস্তিনের রাষ্ট্রপতি কার্যালয় বিলটিকে ভয়ঙ্কর উল্লেখ করে এটি বন্ধে দ্রুত জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করেছে।

অন্যদিকে, হামাস পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্থানীয়দের আহ্বান জানিয়েছে। ইসরাইলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন, নতুন পদক্ষেপ পশ্চিম তীরের ফিলিস্তিন অধ্যুষিত এলাকাগুলোতে টহল জোরদারে ইসরাইলি বাহিনীকে সহায়তা করবে।

আরও পড়ুন:

ফিলিস্তিনিরা গাজা ও পূর্ব জেরুজালেমের মতো পশ্চিম তীরকেও নিজেদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের অংশ বলে দাবি করে। তবে অঞ্চলটির বেশিরভাগ এলাকাই জোরপূর্বক নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ইসরাইল।

ইএ