যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি হয়ে আরব আমিরাতের বন্দরে এলো তেলের ট্যাংকার

হরমুজ প্রণালীতে ইরানি নাবিকরা
বিদেশে এখন
0

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর প্রায় পরপরই উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। কিন্তু এর মধ্যেই অপরিশোধিত তেল বোঝাই করার জন্য একটি তেলের ট্যাংকার হরমুজ প্রণালি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের বন্দরে যাওয়ার পথে যাত্রা করেছে।

রয়টার্স জানিয়েছে, পোলা নামক ট্যাংকারটি গত ২ মার্চ গভীর রাতে প্রণালির কাছে পৌঁছানোর সময় এআইএস ট্র্যাকার বন্ধ করে দেয়। গতকাল মঙ্গলবার আবুধাবি থেকে জাহাজটি পুনরায় দেখা যায়।

আরও পড়ুন:

নাম প্রকাশ না করার শর্তে দুটি বাণিজ্য সূত্র জানিয়েছে, থাইল্যান্ডের জন্য আবুধাবি মুরবানে অপরিশোধিত তেল লোড করার জন্য ট্যাংকারটি জেবেল ধন্না বন্দরের দিকে যাচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তেহরানের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দিয়েছে আইআরজিসি। কাতার, ইরাক, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো উৎপাদন বন্ধ করে দিয়েছে।

এফএস