ইরান-ইসরাইল সংঘাত: রিয়াদ-বাহরাইনেও বিস্ফোরণের শব্দ, তেহরান বিমানবন্দরে হামলা

মার্কিন-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে তেহরানে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

যুদ্ধের ৮ম দিনে ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, জর্ডান ও সৌদি আরবের রিয়াদে। বিপরীতে রাজধানী তেহরানের সামরিক লক্ষ্যবস্তু ও বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলা হয়েছে তেহরানের মেহেরবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এদিকে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের অভিযোগ, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া।

সিবিএস নিউজের ৬০ মিনিটস অনুষ্ঠানে সাক্ষাতকার দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে রাশিয়া ইরানকে সহায়তা করছে এমন প্রতিবেদন নিয়ে কথা বলেন তিনি। হেগসেথ বলেন সঠিক নয় এমন যে কোন পরিস্থিতি কঠোরভাবে মোকাবিলা করবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানেন কে কর সাথে কথা বলছে।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ৮ম দিনে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। কিছুক্ষণ পরপরই তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ৫০টি যুদ্ধবিমান তেহরানে একটি সামরিক কমান্ড বাঙ্কার ধ্বংসের কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

আরও পড়ুন:

অন্যদিকে এক ভিডিওতে দেখা গেছে, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। লেবাননে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ২১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে শনিবার থেকে তার দেশে ১,৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে্। আর মার্কিন প্রতিরক্ষা নির্মাতারা অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প ।

শুক্রবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এসময় যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে আসার উপর জোর দেন পুতিন।

ইএ