আহতের গুঞ্জনের মধ্যেও ‘সুস্থ আছেন’ ইরানের নতুন সর্বোচ্চ নেতা

মোজতবা খামেনি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রথম দিনে আহত হওয়ার গুঞ্জনের ছড়ালেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘সুস্থ ও নিরাপদ’ আছেন বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টা এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি শুনেছি মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু পরিচিতজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি সুস্থ ও নিরাপদ আছেন।’

আরও পড়ুন:

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত প্রবীণ’ বলে উল্লেখ করলেও তার আঘাতের বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি।

এএম