ইরান থেকে রুশ পারমাণবিক কেন্দ্রের কর্মীদের সরিয়ে নেয়া শুরু

ইরানের বুশেহর প্রদেশে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি স্যাটেলাইট ইমেজ
বিদেশে এখন
0

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ কর্মীরা দেশ ছাড়তে শুরু করেছেন। চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলায় পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসআটম জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আরও কর্মী সরিয়ে নেয়া হয়েছে, যদিও কয়েক শত কর্মী এখনো কেন্দ্রে রয়েছেন।

সংস্থার প্রধান আলেক্সেই লিখাচেভ বলেন, গত রাতে আরও ১৫০ কর্মী বুশেহর ছেড়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন এবং সেখান থেকে রাশিয়ায় ফিরছেন।

আরও পড়ুন:

বর্তমানে প্রায় ৪৫০ কর্মী এখনো কেন্দ্রে অবস্থান করছেন। ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এটি। রাশিয়া বুশেহর কেন্দ্রটি নির্মাণ করেছে এবং সেখানে আরও দুটি রিয়্যাক্টর নির্মাণ করছে। তবে সংঘাত তীব্র হওয়ার পর সেই কাজ স্থগিত রয়েছে বলে জানান লিখাচেভ।

এএম