পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তেল আবিবে স্পেনের দূতাবাস এখন চার্জ দ্য অ্যাফেয়ারের নেতৃত্বে পরিচালিত হবে।
গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে একাধিক পদক্ষেপ ঘোষণা করলে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার তার সমালোচনা করেন। সেই প্রেক্ষাপটেই বিরোধ আরও তীব্র হয়।
আরও পড়ুন:
এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র–ইসরাইল যুদ্ধের বিরোধিতাকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেও স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্বাভাবিকভাবেই’ চলছে বলে মঙ্গলবার জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস।
এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন সরকার এই যুদ্ধকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে অভিহিত করে এবং তেহরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের বিমানকে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। এর পরই ট্রাম্পের ক্ষোভের মুখে পড়ে মাদ্রিদ।
আলবারেস বলেন, ‘ওয়াশিংটনে স্পেনের দূতাবাস এবং মাদ্রিদে যুক্তরাষ্ট্রের দূতাবাস ‘‘পূর্ণ স্বাভাবিক পরিবেশে’’ কাজ করছে।’





