ইরান যুদ্ধ ঘিরে জ্বালানি উদ্বেগ, জরুরি বৈঠকে আসিয়ান

আসিয়ান দেশের পতাকা
বিদেশে এখন
0

ইরান যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে এশিয়ার দেশগুলো। পরিস্থিতি নিয়ে আগামী আগামীকাল (শুক্রবার, ১৩ মার্চ) বিশেষ বৈঠকে বসবেন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক দিনগুলোতে বিশ্বকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে, ইরানের বিরুদ্ধে তার যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তবে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক অঞ্চল এশিয়ায় এ সংঘাতের প্রভাব নিয়ে কেবল বক্তব্য নয়, বাস্তব পরিস্থিতিই বেশি গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন:

পাকিস্তান থেকে দক্ষিণ কোরিয়া পর্যন্ত এশিয়ার দেশগুলো জ্বালানি সরবরাহ ও মূল্যবৃদ্ধিজনিত চাপ মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

এএম