মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ ট্রুথ সোশ্যাল পোস্টে বলেছেন, বিশেষ করে ইরানের হরমুজ প্রণালি বন্ধের চেষ্টায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক দেশ। এ প্রণালিটি খোলা ও নিরাপদ রাখতে একসঙ্গে যুদ্ধজাহাজ পাঠাবে দেশগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার বিষয়ে আগের দাবিগুলো তিনি পুনর্ব্যক্ত করে বলেন, ‘গুরুত্বপূর্ণ এ জলপথে এক-দুটি ড্রোন পাঠানো, মাইন ফেলা বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তাদের জন্য সহজ।’
আরও পড়ুন:
ট্রাম্প আরও বলেন, ‘আশা করি চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং এ কৃত্রিম সীমাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অন্যরা এলাকায় জাহাজ পাঠাবে, যাতে সম্পূর্ণভাবে শিরশ্ছেদ হওয়া একটি জাতির কারণে হরমুজ প্রণালি আর হুমকি না থাকে।’
এদিকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির উপকূলে তীব্র বোমাবর্ষণ করবে’ বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তিনি বলেন, ‘কোনো না কোনোভাবে প্রণালিটি খুলে দেয়া হবে।’





