এক্সে পোস্ট করা এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, দুই দিন আগে বিমান বাহিনী এই হামলা চালায়। এতে সামরিক গোয়েন্দা বিভাগ, মোসাদ ও শিন বেতের যৌথ গোয়েন্দা অভিযানের ভূমিকা ছিল।
আরও পড়ুন:
লক্ষ্যবস্তু ব্যক্তিকে মেহদি রোস্তামি শামাস্তান বলে শনাক্ত করেছে তারা। ইসরাইলি বাহিনীর ভাষ্য, তিনি ইরানের গোয়েন্দা কাঠামোর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন।
তবে এ দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্যও পাওয়া যায়নি।





