যুদ্ধ চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করবে ইরান: বেলারুশ প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো
বিদেশে এখন
1

ইরানের ফার্সি নববর্ষ 'নওরোজ' উপলক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এক বার্তায় তিনি বর্তমান কঠিন পরিস্থিতিতে ইরানের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে দেয়া এক বিবৃতিতে লুকাশেঙ্কো বলেন, ‘ইরান অত্যন্ত সাহসের সঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করবে। এই নববর্ষের মুহূর্তেও ইরান বীরত্বের সঙ্গে বাইরের কঠিন সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:

ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং তিন দশকেরও বেশি সময় ধরে বেলারুশ শাসন করা এই নেতা আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, ইরানের বিজ্ঞ জনগণ তাদের শতাব্দী প্রাচীন অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব বাধা কাটিয়ে উঠবে। তারা নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পথে চলার অধিকার অক্ষুণ্ণ রাখবে।’

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বেলারুশের এই সমর্থন ইরানকে আন্তর্জাতিক মহলে বাড়তি মনোবল যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এএম