হামলা অব্যাহতই থাকছে ইরানে, যুদ্ধবিরতি কেবল জ্বালানি স্থাপনায়

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরানে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি কেবল দেশটির জ্বালানি স্থাপনায় হামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছে গ্লোবাল সংবাদমাধ্যম সেমাফোর। মার্কিন প্রেসিডেন্ট ইরানি নেতাদের সঙ্গে আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করার প্রেক্ষিতে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সেমাফোর নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলেছে, ‘পাঁচ দিনের হামলা বিরতি কেবল তাদের জ্বালানি স্থাপনার ক্ষেত্রেই প্রযোজ্য।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এটি সামরিক স্থাপনা, নৌবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা প্রতিরক্ষা শিল্পভিত্তির ক্ষেত্রে নয়। অপারেশন এপিক ফিউরির প্রাথমিক পদক্ষেপগুলো চলতে থাকবে।’

আরও পড়ুন:

সেমাফোরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনায় ইসরাইল পক্ষ নয়। তবে এ প্রতিবেদন তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিয়মিত কর্মঘণ্টার বাইরে হওয়ায় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং পেন্টাগন তাৎক্ষণিক সাড়া দেয়নি।

গতকাল (সোমবার, ২৩ মার্চ) ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের জন্য যে সময়সীমা তিনি দিয়েছিলেন, তা পাঁচ দিন বাড়ানো হয়েছে।

এএম