৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো লস অ্যাঞ্জেলেস; অন্তত ৪০ আফটারশক

ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচে ভূমিকম্পের পর বাড়ির বাইরে ধ্বংসাবশেষ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উপকূলবর্তী অঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর কয়েক মিনিটের মধ্যেই অন্তত ৪০টি আফটারশক অনুভূত হয়। আতঙ্কে বাসিন্দারা বাসা, দোকান ও সমুদ্রসৈকত থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন।

ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ ও কাচের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ২০১৪ সালের পর এটিই ওই অঞ্চলের সবচেয়ে বড় ভূমিকম্প।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ভূকম্পনটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সাড়ে ৭ মাইল গভীরে। আগামী কয়েক দিনের মধ্যে আরও আফটারশক হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যানহাটন বিচ বন্ধ করে দেয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসে অবস্থিত অপরিশোধিত তেল পরিশোধনাগার কেন্দ্রের নিরাপত্তায় চালু করা হয়েছে সেফটি ফ্লেয়ার।

এদিকে ভূমিকম্পের কারণে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ মুহূর্তে অবতরণের সিদ্ধান্ত বাতিল করে ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট।

এএম