খুলে দেয়া হয়েছে পাকিস্তানের তোরখাম সীমান্ত ক্রসিং

তোরখাম সীমান্ত ক্রসিং
বিদেশে এখন
0

আফগান শরণার্থীদের প্রত্যাবর্তন সহজ করতে সাময়িকভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের তোরখাম সীমান্ত ক্রসিংটি খুলে দেয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) খাইবার পাখতুনখোয়া স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশনার পর এই ক্রসিংটি খুলে দেয়া হয়।

দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘর্ষের পর প্রায় এক মাস ধরে তোরখাম সীমান্ত ক্রসিংটি শরণার্থীদের জন্য বন্ধ ছিল। কয়েক দশক ধরে আফগানিস্তানের ধারাবাহিক যুদ্ধ ফলে ২০ লাখেরও বেশি আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নেয়।

আরও পড়ুন:

ইসলামাবাদ চায়, বৈধ ভিসাধারী ছাড়া বাকি সব আফগান নাগরিক ফিরে যায়। তাদের মতে, এই শরণার্থীরা জঙ্গি হামলা ও অন্যান্য অপরাধে জড়িত ছিল। এদিকে জাতিসংঘ বলেছে, শরণার্থীদের ফেরত পাঠানো আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন।

ইএ