ইরানের ইসফাহানে যুক্তরাষ্ট্রের ২ হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা

বাঙ্কার বাস্টার বোমা
বিদেশে এখন
0

ইরানের ইসফাহানে একটি বিশাল গোলাবারুদ ডিপোতে ২ হাজার পাউন্ড (৯০৭ কেজি) ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হামলার বিষয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

তিনি আরও উল্লেখ করেন যে, এ অভিযানে বিপুল সংখ্যক ‘পেনিট্রেটর মিউনিশন" (ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ভেদে সক্ষম গোলাবারুদ) ব্যবহার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি ভয়াবহ বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন, যেখানে ইসফাহান শহরে হামলায় একের পর এক বিস্ফোরণ এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের চিত্র উঠে আসে।

যুক্তরাষ্ট্র বলেছে, গত এক মাসে তাদের বাহিনী ইরানের ১০ হাজারেরও বেশি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান-সম্পর্কিত তিন হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

প্রতিবেদনে দাবি করা হয়, এই হামলার ফলে একাধিক শক্তিশালী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা এলাকাজুড়ে বিশাল অগ্নিগোলক ও কম্পন তরঙ্গ ছড়িয়ে দেয়।

এএইচ