যুক্তরাষ্ট্র-ইউরোপের জনগণের প্রতি কোনো শত্রুতা নেই: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র, ইউরোপ বা তার প্রতিবেশী দেশগুলোর জনগণের প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। মার্কিন জনগণকে দেয়া এক খোলা চিঠিতে এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুদ্ধবিরতির অনুরোধ করেছে ইরান। তবে বরাবরের মতই এ দাবি অস্বীকার করেছে তেহরান।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলায় লারেস্তান ও মিয়ানেহতে নয়জন নিহত হয়েছে। ইসফাহানের একটি বিমানবন্দর ও হরমোজগানের জেটিসহ দেশজুড়ে অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। পাল্টা হামলায় ইসরাইলে ৪ জন আহত হয়েছে। এদিকে বাহরাইন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জানিয়েছে।

আরও পড়ুন:

অন্যদিকে হাইফা শহরের পূর্বে অবস্থিত কিরিয়াত আতা এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে বাহরাইন, সৌদি আরব এবং আমিরাতও ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর দিয়েছে। এদিকে, বিভিন্ন সংস্থার তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

ইএ