আঞ্চলিক দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় কূটনীতির জন্য উন্মুক্ত তেহরান: গালিবাফ

মোহাম্মদ-বাঘের গালিবাফ
বিদেশে এখন
1

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান এই সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং আত্মরক্ষার সক্ষমতা প্রমাণ করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, ‘এই যুদ্ধ ইসরাইলের যুদ্ধ। এর ফলে সৃষ্ট নিরাপত্তা ভেঙে পড়া ও ক্ষয়ক্ষতি বিশ্বকে প্রভাবিত করেছে।’

গালিবাফ আরও বলেন, ‘নিজেদের উপস্থিতি ধরে রাখতে ইরানকে এ অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থে লক্ষ্যবস্তু করতে বাধ্য হতে হয়েছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘ইরানের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানো হলে, অঞ্চলে মার্কিন স্বার্থের বিরুদ্ধে ‘‘জোরালো ও বিস্তৃত’’ জবাব দেয়া হবে।’

অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা এখানকার দেশগুলোর স্বার্থে, আর টেকসই নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার বলেন গালিবাফ।

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলের দেশগুলো বিদেশি হস্তক্ষেপ ছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নিরাপত্তা চুক্তির মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারে।’

গালিবাফের জানান, অনিরাপত্তার প্রধান উৎসগুলো সরিয়ে ফেলতে হবে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বাদ দিয়েই নিরাপত্তা গড়ে তুলতে হবে।

এএম