এর আগে, হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ট্রাম্প। সোমবারের মধ্যে হরমুজ খুলে না দিলে তেহরানে নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভিন্ন এক পোস্টে ইরানে হামলার ভিডিও শেয়ার করে দাবি করেন, তেহরানের অনেক সামরিক নেতাকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন:
জবাবে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের সতর্কবার্তা, ওয়াশিংটন-তেল আবিব অবিলম্বে হামলা বন্ধ না করলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল জাহান্নামে পরিণত হবে। ইসরাইলি প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, ইরানের পেট্রোকেমিক্যাল ও ইস্পাত কারখানা এমন ভাবে ধ্বংস করা হয়েছে যেন তারা সহজে বিস্ফোরক ও ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে।
এদিকে, বিমান বিধ্বস্তের দ্বিতীয় দিনেও নিখোঁজ মার্কিন ক্রুর সন্ধানে পাল্টাপাল্টি অভিযান চালিয়ে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র।





