হরমুজ নিয়ে ট্রাম্পের সময়সীমা ঘনিয়ে আসায় তেল ১১০ ডলারের কাছাকাছি

প্রতীকী ছবি
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারের কাছাকাছি ছিল। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক জ্বালানি মানদণ্ড ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলার ৮২ সেন্টে ওঠানামা করছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট সংক্ষেপে ১১৬ ডলারের ওপরে উঠেছিল, যা চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

আরও পড়ুন:

ট্রাম্প ওয়াশিংটনের স্থানীয় সময় রাত ৮টার মধ্যে ইরানকে কৌশলগত এই জলপথ খুলে দিতে বলেছেন, নইলে দেশটি ‘ধ্বংস’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রায় বিশ্ব তেলের এক-পঞ্চমাংশ পরিবহনকারী হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে।

এএম