ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনী ইরানের রেলপথ ও সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার দাবি, এসব অবকাঠামো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ব্যবহার করে আসছিল। যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভাষণে নেতানিয়াহু আরও বলেন, ‘গতকাল ইসরাইলি বাহিনী পরিবহন বিমান ও ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছে। তার দাবি, সেগুলোও আইআরজিসি ব্যবহার করতো।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমি আপনাদের বারবার বলছি, আমরা ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থাকে চূর্ণ-বিচূর্ণ করছি। তবে আমরা তা আরও তীব্র এবং ক্রমবর্ধমান শক্তি নিয়ে করছি।’

এএম