এক্সে দেয়া পোস্টে লাপিদ লেখেন, ‘আমাদের ইতিহাসে এমন রাজনৈতিক বিপর্যয় আর কখনো ঘটেনি। আমাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেয়া হলো, আর ইসরাইল তখন টেবিলেই ছিল না।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘সেনাবাহিনী তার কাছে যা চাওয়া হয়েছে, সবই করেছে। জনগণ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন, এবং নিজে যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলেন, তার একটিও পূরণ করতে পারেননি।’
লাপিদ আরও বলেন, ‘নেতানিয়াহুর অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবে যে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে আমাদের বছরের পর বছর লাগবে।’





